1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিলির লোকাল বাসের ভাড়া বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে বাড়তে পারে বৃষ্টি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিপিএম পদক পেলেন এসআই আজিজুর রহমান গুলশান বিভাগের নতুন ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা, ট্রাম্পের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বিভিন্ন পদে ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি আদেশে এসব রদবদলের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। তাকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে রাখা হয়েছে।

সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সেখানে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

রদবদলের তালিকায় সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews