1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় অবৈধভাবে ও নির্দেশ বহির্ভূত সার মজুদের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে সার মজুদের দায়ে বিধান বিশ্বাস নামক একজন কীটনাশক বিক্রেতাকে ৩০০০/ টাকা এবং সুকেশ বিশ্বাস নামক এক খুচরা সার বিক্রেতাকে বিনির্দেশ বহিভূর্ত সার মজুদের দায়ে ৪০০০/ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews