1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭ গননা করুন

ছানোয়ার হোস, মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে উপজেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি জোন গেটের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কমিটির/সমিতির সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান সাজেক পরিস্থিতিসহ মহালছড়ি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জোন অধিনায়ক মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব। জনসাধারণের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, কর্মমুখী প্রশিক্ষণ, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সর্বশেষ সম্প্রীতি কাপ ফুটল টুর্নামেন্টে প্রতিটি খেলায় হাজার হাজার পাহাড়ি বাঙারীর সহ অবস্থান দেখে মনে হয়েছে আসলেই মহালছড়ি সম্প্রীতির প্রতিক। এছাড়াও দূর্গম এলাকা গুলো মেডিক্যাল ক্যাম্পেইন বিনামূল্যে ঔষধ বিতরণ সহ প্রথম ধাপে ৮৪ জন ও দ্বিতীয় ধাপে ১৭ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয় এবং তারা চোখের আলো ফিরে পেয়ে মহলছড়িতে আসেন।

সভায় উপস্থিত অতিথিরা মহালছড়ি জোনের অধিনায়ক সহ সেনা কর্মকর্তা ও সদস্যের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, মহালছড়িবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল এবং চাঁদাবাজি, চুরি-ডাকাতি প্রতিরোধে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, পাহাড়ি ও বাঙালি যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ, ধাত্রীবিদ্যা, মোবাইল ফোন মেরামত ও যানবাহনের যান্ত্রিক মেরামতবিষয়ক প্রশিক্ষণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে সহযোগিতার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেও মহালছড়ি জোনের কার্যক্রম প্রশংসার দাবিদার। এসব উদ্যোগে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন বলে তাঁরা উল্লেখ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews