1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।

সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, ১ নম্বর মহালছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, মুবাছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভান্তেগণ।

সভায় আগামীকাল রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ফানুস বাতি উড্ডয়নসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মহালছড়ি উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews