1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

শালিখায় মাদক কারবারি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ১

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ গননা করুন

মুন্সী হাবিবুল্লাহঃ মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু (পিতা: জালাল উদ্দিন) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবা (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে এ ঘটনা ঘটে। আহত এসআইকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজন মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে আটক ব্যক্তি ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করেন। এতে তিনি আহত হন।

ঘটনার পর সহকর্মী পুলিশ সদস্যরা আহত এসআইকে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তির নাম অপু, তাঁর বাবার নাম জালাল উদ্দিন। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews