শহীদুজ্জামান চাঁদঃ মাগুরার শালিখা উপজেলার ৫ নং শালিখা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক মটর সাইকেলে নেতা কর্মীদের নিয়ে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী হুসাইন শিকদার। গতকাল সোমবার সন্ধ্যায় শালিখা ইউনিয়নের প্রত্যেকটি পুজা মন্ডপে ২ হাজার টাকা করে অর্থ প্রদান করেন তিনি। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, শালিখা উপজেলায় এ বছর ১৬০ টি পূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে উপজেলার ৫ নং শালিখা ইউনিয়নে ১২ টি দুর্গাপূজা উৎসব মুখর ও ভাবগাম্ভীর্যের সাথে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করেছি এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছি। আমাদের দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমি মণ্ডপগুলো পরিদর্শন করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নিয়মিত পূজামণ্ডপগুলোর খোঁজ খবর রাখছেন।
তিনি আরও বলেন, যেকোনো সমস্যায় আমি সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply