1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা রক্ষায় শালিখা পুলিশের বিশেষ উদ্যোগ

  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১৫ গননা করুন

১৬০টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ

মুন্সী হাবিবুল্লাহঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মাগুরার শালিখায় মোটরসাইকেল মহড়া দিয়েছে থানা পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার আড়পাড়াসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

শালিখা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশিকুর রহমান। এ সময় পুলিশের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি মুহূর্তে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া শেষে ওসি মোঃ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, “শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ মোটরসাইকেল মহড়ার আয়োজন করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

ওসি জানান, গত বছর শালিখা থানা এলাকায় ১৩১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০টিতে। পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি প্রস্তুতিও জোরদার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews