1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ গননা করুন

সুজন বিপ্লব, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি করেছে সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। বুধবার প্রত্যুষে ভাস্কর্য চত্বরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মিছিল, সমাবেশ ও পুষ্পস্তবক দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল ও হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান প্রমুখ।

ঝিনাইদহে বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর ও ভাস্কর্য এখনও ত্রুটিমুক্ত করে প্রতিস্থাপন ও নিরাপত্তা জোরদার না করায় বিগত সময়ের হামলা ও জুতা মালা দিয়ে অসম্মান প্রদর্শন করা হলে প্রশাসনের পক্ষ থেকে কোন দৃষ্টান্তমূলক আইনানুগ পদক্ষেপ না নেওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলি উগ্রবাদী হামলা চালিয়ে মুক্তিযুদ্ধকে অবমাননা করছে। গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে মব চালিয়ে বাঁধাগ্রস্ত করছে। ৭১’র পরাজয়ের প্রতিশোধ নিতে এই অপশক্তি ধ্বংস তাণ্ড চালাচ্ছে। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগানের জেরে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঘটনাটি ন্যক্কারজনক ও সরকারের ব্যর্থতার প্রতিফলন। পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে সরকারকে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সরকারের দোদুল্যমান প্রকারান্তরে চুপচাপ থাকা নীতি বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারার পরিচালিত করছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews