1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিলির লোকাল বাসের ভাড়া বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে বাড়তে পারে বৃষ্টি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিপিএম পদক পেলেন এসআই আজিজুর রহমান গুলশান বিভাগের নতুন ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা, ট্রাম্পের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ গননা করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

একতা ডেস্কঃ সরকার নির্ধারিত নতুন বাসভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। এর কিছুক্ষণ আগে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, আজই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর নতুন ভাড়া কার্যকর হবে। নিয়ম অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও বাস মালিকদের পক্ষ থেকে এর কম ভাড়া মেনে নেওয়ার বিষয়ে আপত্তি ছিল। তারা মেইনটেন্যান্স খরচের বিষয়টিও তুলে ধরেছেন।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানির দাম বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

রেলভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews