1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন ইয়েমেনের রাস ইসা বন্দরে। আহত হয়েছেন আরও অন্তত ১০২ জন। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। ১৮ এপ্রিল, শুক্রবার এই হামলার লক্ষ্য ছিল হুথিদের জ্বালানি সরবরাহব্যবস্থা। আল মাসিরাহ টিভির খবর অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী জ্বালানির উৎস ধ্বংসের লক্ষ্যেই বিমান হামলা চালায়। ঘটনার পর পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতাকে ভেঙে দেওয়া।’ হুথি গোষ্ঠী জানিয়েছে, গত মাসেও যুক্তরাষ্ট্রের হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছিলেন।

এবারকার হামলাকে তারা ‘সবচেয়ে বড় ধরনের হামলার একটি’ বলেও দাবি করছে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা বলছে, এসব জাহাজ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত। যদিও গাজায় যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল। তবে ইসরায়েলের অভিযান আবার শুরুর পর হুথিরা ফের হুমকি দেয়, জাহাজে হামলা আবারও শুরু করবে। এখন পর্যন্ত তারা এ হামলার দায় স্বীকার করেনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews