1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৮ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার আনন্দনগর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুহাম্মদপুর উপজেলার রাড়িখালি ফুটবল একাদশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গোলাম সারোয়ার হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রাড়িখালি ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সদস্য শামসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন, আ. মান্নান মোল্যা, কাজী শাহিনুল ইসলাম দোলন, অ্যাডভোকেট সোহেল, মো. মাহমুদুর নবী, মো. আনোয়ার হোসেনসহ পুলুম বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাজী ইম্রুজ্জামান। সহকারী রেফারি ছিলেন মুন্সি হাসানুজ্জামান তুষার ও সত্যজিৎ মন্ডল। খেলার ধারাভাষ্য দেন মাসুদ রানা।

ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews