শহীদুজ্জামান চাঁদ: মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসানের নেতৃত্বে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি।
অভিযানে ১০০টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা এবং দুটি বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এম সাব্বির হাসান জানান অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply