শুপ্ত পালিতঃ মাগুরার শালিখায় শ্রী শ্রী কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান। তিনি বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র আড়পাড়া সংলগ্ন চুকিনগর কানুদার খাল পাড়ের কাত্যায়নী পুজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন, দূর্গা পুজায় যে ভাবে কঠোর ভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিলো, কাত্যায়নী পুজাতেও ঠিক একইভাবে শুরু থেকে বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন, মেজর মোঃ জিল্লুর রহমান, লেফট্যানেন্ট কর্নেল মেহিদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান বিশ্বাস, কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার মহন অধিকারি, সহসভাপতি অরুপ সাহা, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জঞ্জয় সরকার, কোষাধক্ষ্য বাধন বিশ্বাস শিমুল প্রমূখ।

Leave a Reply