1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান

মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৩ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১ নভেম্বর ২০২৬) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নমরত্ব চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর অংসুইচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহালছড়ির নবারুণ সংঘ ক্লাবকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। উক্ত চেকটি গ্রহণ করেন নবারুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মনজু লাল চাকমা।

এ সময় স্থানীয় যুবক-যুবতী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews