বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানাগেছে সালথায় ইসলাম ধর্ম গ্রহণ করে এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন চীনের এক যুবক।
এই নবদম্পতিকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় করছেন এলাকার উৎসুক জনতা।
ঘটনাটি ঘটেছে উপজেলার নকুলহাটি গ্রামে। চীনা যুবকের নাম ওয়াং চাউ (২৫)। তিনি চীনের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানাগেছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে আরিফ ইসলাম রেখেছে বলে জানাগেছে।
তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২০) ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নকুলহাটি এলাকার বাসিন্দা।
তাহমিনার পরিবার ও স্থানীয় লোকজন বলেন, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াং চাউয়ের সঙ্গে তাহমিনার পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে তাহমিনার পরিবার এ সম্পর্ক মেনে না নিলেও পরে তাদের সম্মতিতে এই বিয়ের সিদ্ধান্ত হয়।
সম্প্রতি ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করেন ওয়াং চাউ। যার প্রেক্ষিতে বর্তমান তার মুসলিম নাম হয়েছে মোঃ আরিফ ইসলাম।
বিয়ের পর সোমবার রাতে নব-দম্পতি তাহমিনার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তাঁদের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় নারী, পুরুষেরা।
Leave a Reply