1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নাটোরে পর্দার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ‘ভাই ভাই বেডিং হাউজ’ নামে একটি পর্দার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাটোর শহরের আলাইপুরে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক শহিদুল ইসলাম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে দোকানটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শহিদুল ইসলাম জানান, ‘সকালে হঠাৎ করে দোকানে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানে ফোম, তুলা, পর্দার কাপড়সহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। ধারণা করছি, কেউ ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

দোকানের মালামালের পাশাপাশি সেখানে রাখা নগদ ৪০ হাজার টাকাও আগুনে পুড়ে গেছে। নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, ‘দোকান মালিকের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের সবকিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের একটি টিম কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews