1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

যশোরে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস

  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ যশোর জেলার অভয়নগরে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রশিক্ষিত কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭০ জন কৃষকসহ মোট ১০৮ জন অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক এবং বর্তমান সভাপতি এস এম মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রবিউল ইসলাম, বিআরডি অফিসার দেবাশীষ। সেশনটি পরিচালনা করেন সমবায় অফিসার উবাদুজ্জামান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews