1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৬ গননা করুন

একতা ডেস্কঃ সরকার রাজধানীর রাজপথে দাবি-দাওয়ার ছলছুতোয় আর সড়ক অবরোধ করে করে জনদুর্ভোগ সৃষ্টি সহ্য করবে না। শান্তিপূর্ণ কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক দখল, যান চলাচলে বাধা ও জনজীবনে ভোগান্তির অবসান ঘটাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন।

সড়কে নেমেই অবরোধ সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, যে কেউ যখন-তখন রাস্তা অবরোধ করে চলাচল বন্ধ করে দিচ্ছে, এতে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হচ্ছে। এ অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তবে তিনি জানান, জনদুর্ভোগ হবে না, এমন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে সব ধরনের নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সূত্র জানায়, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডিএমপি ইতোমধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে। সড়ক অবরোধের নামে জনদুর্ভোগ কমাতে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে চায় সরকার। বিষয়টি জানানো হলে দলগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে ডিএমপি। শিগগিরই ডিএমপি সদর দপ্তরে ডাকা হবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের। সেখানে সরকারের উদ্যোগের যৌক্তিকতা তুলে ধরা হবে এবং জনদুর্ভোগ এড়াতে সহযোগিতা চাওয়া হবে।

ঢাকা শহরে ৪০টি মাঠ চিহ্নিত করা হয়েছে সভা-সমাবেশের জন্য। এর মধ্যে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানাভিত্তিক মাঠ। মাঠগুলো ইতোমধ্যে পরিদর্শন শুরু করেছেন ডিএমপির কর্মকর্তারা। সেগুলোর সার্বিক অবস্থা বিস্তারিত তুলে ধরা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে। সেসব স্থানে সব ধরনের সভা-সমাবেশ করার যৌক্তিকতা তুলে ধরবে ডিএমপি।

সোহরাওয়ার্দী উদ্যানে কেবল ছুটির দিনে সমাবেশ করার জন্য দলগুলোর কাছে আহ্বান জানানো হবে। কোনো অবস্থাতেই কর্মদিবসে সোহরাওয়ার্দী উদ্যানে যেন সমাবেশ না করা হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হবে। সার্বিক বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে ইতোমধ্যে সিগন্যাল পেয়েছে ডিএমপি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews