1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিলির লোকাল বাসের ভাড়া বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে বাড়তে পারে বৃষ্টি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিপিএম পদক পেলেন এসআই আজিজুর রহমান গুলশান বিভাগের নতুন ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা, ট্রাম্পের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ গননা করুন

একতা ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য বিশ্বনেতাদের আলোড়িত করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে রাষ্ট্রদূত লিখেছেন, কষ্টার্জিত গণতন্ত্রের বিজয়গাথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্কে গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে অধিবেশনে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা আলোড়িত হবেন।

বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।

স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট এভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত স্লোগানে মুখরিত করে রেখেছিলেন।

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে তারাও কোনো কার্পণ্য করবেন না বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews