1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিলির লোকাল বাসের ভাড়া বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে বাড়তে পারে বৃষ্টি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিপিএম পদক পেলেন এসআই আজিজুর রহমান গুলশান বিভাগের নতুন ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা, ট্রাম্পের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ গননা করুন

একতা ডেস্কঃ অভিনয়, সাংবাদিকতা ও সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতার পর এবার করপোরেট দুনিয়ায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান জেইন গ্লোবালে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি।

গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন হাসান মাসুদ। অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে আসার সময়েই পেশাগত জীবনে নতুন এই অধ্যায় শুরু করলেন তিনি।

জেইন গ্লোবালে তার দায়িত্বের মধ্যে থাকবে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রম। প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে জেইন গ্লোবাল। হাসান মাসুদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করা এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

হাসান মাসুদের কর্মজীবনের শুরু বাংলাদেশ সেনাবাহিনীতে। এরপর সাংবাদিকতায় যুক্ত হন তিনি। পরে অভিনয়ে এসে ছোট পর্দায় পরিচিতি পান। নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা গেছে তাকে।

অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। অভিনয়ের নিজস্ব ধরন ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।

তবে সময়ের সঙ্গে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আনেন হাসান মাসুদ। গত কয়েক বছর ধরে নাটক ও সিনেমায় তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়কে আর পেশাগত জীবনের মূল কেন্দ্র হিসেবে রাখেননি তিনি।

এবার ক্যামেরার সামনে অভিনয়ের পরিবর্তে তার নতুন দায়িত্ব শিক্ষার্থী, ব্র্যান্ডিং ও যোগাযোগকে ঘিরে। পেশাজীবনে একাধিকবার ক্ষেত্র পরিবর্তন করলেও আগের অভিজ্ঞতাগুলো নতুন দায়িত্বে কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews