1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস

মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির, পিএসসি।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষক সংকটসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। পরে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৌজন্যমূলক ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন মোঃ রিয়াদ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের পরিদর্শন ও সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews