একতা ডেস্ক: আচমকা চমক পেল শাকিবভক্তরা। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে এল শাকিবের ‘দরদ’। শাকিবভক্তদের জন্য এটি অবশ্যই আনন্দের সংবাদ। যদিও এ দরদ নিয়ে ভক্তদের মন খারাপের অনেক ঘটনাই ঘটেছে। প্রথমত ছবি মুক্তির তারিখ নিয়ে পরিচালক অনন্য মামুন বেশ কয়েকবার ডেট পরিবর্তন করেছেন। এরপর অনেক আগে থেকেই ছবি মুক্তির ডেট ঠিক করলেও ট্রেইলার বা ছবির গান মুক্তি দিতে দেরি করায় ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন। এমনকি গান রিলিজ দেওয়া নিয়েও অনন্য মামুন অনেকবার তারিখ পরিবর্তন করেছেন। সে যাই হোক শেষতক ট্রেইলার ও গান আসার পর শুক্রবার মুক্তি পায় দরদ। তাই তো শাকিবিয়ানরা খুশি অনেক। এই ছবিটি নিয়ে শাকিব ভক্তদের বেশি আগ্রহের অনেকগুলো কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম কারন হচ্ছে ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী ‘জান্নাত ছবিখ্যাত নায়িকা সোনাল চৌহান। প্রথমবারের মতো শাকিবের সঙ্গে বলিউডের কোনো নায়িকার রসায়ন তার ভক্তরা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। তাই তো এই ছবিকে ঘিরে তাদের উম্মাদনাও বেশি।
যদিও কেউ কেউ মনে করছেন, শাকিব অভিনীত প্রিয়তমা, রাজকুমার’ এবং সর্বশেষ মুক্তি পাওয়া আলোচিত ছবি। ‘তুফান’ নিয়ে যেই লেভেলের প্রচারণা এবং উম্মাদনা ছিল- সেই তুলনায় ‘দরদ নিয়ে অনেকটাই কম। এর কারণ হিসেবে শাকিবিয়ানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পরিচলকের উপর নানা অভিযোগের কথা বলতে দেখা গেছে। সেসব তর্ক-বিতর্ক থাক। ‘দরদ’ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলে মনে হবে গল্পটা সরল। তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার গল্পে দেখা যাবে, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে- এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে তাঁর নায়িকা হয়ে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান।
আরো আনন্দজনক ব্যাপার হলো প্যান ইন্ডিয়ার এই ছবিটি শুধু বাংলাদেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২০টি দেশের ৪০০ প্রেক্ষাগৃহেও। এমন দাবি পরিচালক অনন্য মামুনের। এদিকে দরদ মুক্তি ঘিরে সিনেমাগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। জানা গেছে, মুক্তির আগেই মাল্টি সিনেপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দৈনিক ২২টি শো চালাবে। তাদের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। অনন্য মামুন জানান, ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮০টি হল চূড়ান্ত হয়েছে। আমার আত্মবিশ্বাস, দর্শক ‘দরদ দেখলে খারাপ বলতে পারবেন না। এখন দেখার বিষয় শাকিবের দরদ তার ভক্ত তথা শাকিবিয়ানদের কতটা দরদে আগলে নিতে পারেন। তার জন্য ছবি মুক্তির কয়েকটা দিনি পরই বোঝা যাবে।
তথ্যসূত্রঃ দৈনিক বাংলা

Leave a Reply