1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

৫ কোটি ৩২ লাখ বইয়ের অনুমোদন প্রাথমিকের জন্য

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪২২ গননা করুন

একতা ডেস্কঃ আগামী শিক্ষাবছরে প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবারাহে ব্যয় হবে ২৭৬ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৭৯০ টাকা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির) পুনঃদরপত্র আহ্বান করা ২৭টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

মোট ২৮ লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ পুনঃদরপত্র আহ্বান করা হলে ৪৬টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৪৩টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ২৮টি লটের বিপরীতে ২৭টি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭ টাকায় ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৩৬০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয়েছে ৫০ টাকা ৫২ পয়সা। ২৮টি লটের মধ্যে ২৭টি লটের সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ক্রয়ের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা দর সর্বমোট প্রাক্কলিত দর থেকে ১৮.৬৫ শতাংশ বেশি। ১টি লটের বিপরীতে যোগ্য কোনো দরদাতা প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (চতুর্থ ও পঞ্চম শ্রেণি) ২০টি প্যাকেজে ৯৫টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (চতুর্থ ও পঞ্চম শ্রেণি) ২০টি প্যাকেজে ৯৮টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৯৬টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ১৭৯টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৯৮টি লটের বিপরীতে ৯৫টি লটে সুপারিশ করা রেসপনসিভ।সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৫০০ টাকায় ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতিটি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয়েছে ৫২ টাকা ৩৯ পয়সা। সুপারিশ করা দর সর্বমোট প্রাক্কলিত দর থেকে ১৪.১৩ শতাংশ বেশি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews