1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার মামলা যুক্তরাষ্ট্রে

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪২৬ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের আলোচিত ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গত বুধবার নিউইয়র্কে আদানির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ-প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এদিকে মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গৌতম আদানি ও তার সহযোগীরা গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের কাছে তারা এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। অভিযোগে আরও বলা হয়, আদানি প্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে এবং এর পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকেও বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন, ‘অভিযুক্ত হিসেবে আসামিরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা কথা বলেছিল।

এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় গৌতম আদানি ছাড়া আরও সাতজনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে বিচারক ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অর্থসম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। ভারতের ধনীদের মধ্যে অন্যতম এই ধনী ব্যক্তির ব্যবসা-বানিজ্য সমুদ্রবন্দর, এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যন্ত বিস্তৃত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews