1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সাকিব ইউনিসের কাজ সহজ করে দিচ্ছেন

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ গননা করুন

একতা ডেস্কঃ দল হারলেও সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ দলটির কোচ ইউনিস খান। টাইগার্সদের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব। অধিনায়ক ২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৫ রান। আবুধাবি টি-টেন লিগে হার দিয়ে শুরু করেছে বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ইউনিস বলেন, ‘যেভাবে সে (সাকিব) অধিনায়কত্ব করল, যেভাবে বল করল, যেভাবে ফিল্ডিং করেছে দারুণ ছিল সবকিছু। বেশ ভালো এফোর্ট দিয়েছে। আমার কাজ অনেক সহজ কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না এখানে। যেভাবে খেলছে আমি আশা করব সে খেলাটা উপভোগ করবে। ম্যাচ জেতা শুরু করলে আরও উপভোগ করবে বলে আশা করছি। ম্যাচ হারলেও বিচলিত নন ইউনিস, ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবে ম্যাচটা ভালো ছিল। প্রথম ম্যাচে মাঝেমধ্যে আপনি কিছুটা নার্ভাস হয়ে যাবেন। শেষ দিকে আমরা কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। খারাপ ম্যাচ ছিল না, ফলটা আমাদের পক্ষে আসেনি।’

‘মাঝে জুটি হয়েছে একটা। আপনার যদি ৬০-৭০ রানের জুটি হয় তাহলে অন্তত ১২০-৩০ রান তো করতেই চাইবেন আপনি। এটার মূল্যই দিতে হয়েছে এবং ম্যাচ হেরেছি আমরা।-যোগ করেন তিনি। দলের কম্বিনেশন নিয়ে কোচ জানান, ‘আমরা আরও কম্বিনেশন চেষ্টা করে দেখব। প্রথম ম্যাচ ছিল আজকে। নার্ভাসনেস কাজ করেছে। কেবল প্লেয়ারদের নয় আমাদেরও। ইনশাল্লাহ সামনে আরও ভালো কম্বিনেশন তৈরি করতে পারব আমরা। যার ফলে ম্যাচও জেতা যাবে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews