1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

যা জানা গেল লঘুচাপ ও বৃষ্টির পূর্বাভাসে

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৬৫ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তার প্রভাবে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার এ বার্তায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আজ শনিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। বার্তায় আরও বলা হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। বাংলাদেশের এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ্য একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

পলাশ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। যা এই সপ্তাহে ভারতের তামিলনাডু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর এটি আঘাত হানতে পারে।

তিনি জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত ভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews