1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ নেই

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ গননা করুন
কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ নেই
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। প্রত্যেকটি গ্রামেই নয় কেবল, গ্রামের পাড়ায় পাড়ায় একটু খোলামেলা জায়গা পেলেই সেখানে কাবাডি খেলার কোট দেখা মিলত গত দু’দশক আগেও। এখন আর সে খেলাটি চোখেই পড়ে না। তবুও জাতীয় খেলা হিসেবে কাবাডির নামটি রয়েই গেছে।

জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মোটামুটি নাম ছিল এ খেলায়। একসময় দক্ষিণ এশিয়ান সাব গেম্প এবং এশিয়ান গেমসের পদকও এদেশে আসতো নিয়মিত। অথচ, এবারে কাবাডি বিশ্বকাপের তালিকায় নাম নেই বাংলাদেশের। আরো আশ্চর্য বিষয় হলো পেছনের সারিতে থাকা ইরান, পাকিস্তান এবং ভারতের নাম রয়েছে ওই তালিকায়।

আগামী বছরের মার্চ মাসে কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের মেডল্যান্ডে। পুরুষ দলে ১৬টি দল অংশ নিচ্ছে চারটি গ্রুপে। তার মধ্যে থাকছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ইরান, চীন, মালোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কেনিয়া, ইতালি এমনকি স্কটল্যান্ডও।

উল্লেখ্য যে, ২০২১-২০২৪ পর্যন্ত এ্যাডটাচ ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় চারটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই চ্যাম্পিয়ন দলের নামটাই কাটা পড়ে গেল বিশ্বকাপের তালিকা থেকে।

গত ১৪ বছর ধরে পুরুষ দল এবং ৮ বছরেও মেয়েরা এশিয়াডের পদক পুনরুদ্ধার করতে পারেনি, যেখানে অস্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে চাইনিজ তাইপে এবং নেপাল। যার প্রমাণ হাংজু এশিয়াডে তাইপের পুরুষ দল ব্রোঞ্জ ও মেয়েদের রুপা এবং নেপালের মেয়েদের প্রথমবার ব্রোঞ্জপদক জয়।

এই বিশ্বকাপ নিয়ে অ্যাডটাচ ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার ও কাবাডির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘এটা বিদ্রোহী গ্রুপের বিশ্বকাপ। তাই আমরা নেই। এটা আইকেএফের অনুমোদিত কোনো টুর্নামেন্ট নয়। আইকেএফের বিশ্বকাপ হবে আগামী বছর ভারতে। যদি বিদ্রোহী গ্রুপ হয়ে থাকে, তাহলে বিশ্বকাপের মতো আসর কীভাবে আয়োজন করে তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews