1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতে ১৮০ বছরের পুরোনো মসজিদের একাংশ ভাঙা হলো

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর শহরে ১৮০ বছরের পুরোনো নুরী জামে মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। মসজিদটির একাংশ বান্দা-ফতেহপুর সড়কের ওপর পড়ায় তা ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফতেহপুর জেলা প্রশাসন। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, ফতেহপুর শহরে অবস্থিত মসজিদটির নাম নুরী জামে মসজিদ। মসজিদের একাংশ সড়কের ওপর পড়ায় বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পর সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। এ নিয়ে তারা এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করে। এ বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ আসার আগেই মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনা ঘটল।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠী বলেন, ‘মসজিদ কমিটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। কিন্তু এখনো এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়নি। মসজিদের যে অংশ ভাঙা হয়েছে, সেটি এর বর্ধিত অংশ। মুসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মসজিদের একটি অংশ ভেঙে ফেলার জন্য গত আগস্টে মসজিদ কমিটি, সেখানকার দোকানদার, বাড়ির মালিকসহ ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। কিন্তু এরপরও সেই অংশ ভাঙা না হওয়ায় মঙ্গলবার তা ভেঙে দেওয়া হয়। সড়কের ওপরে থাকা সব ভবন চিহ্নিত করে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। অন্যরা সেপ্টেম্বরেই চিহ্নিত অংশ ভেঙে ফেলে। মসজিদ কমিটিও সড়কের ওপর থাকা দোকানের অংশবিশেষ ভেঙেছে। তবে গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে তারা মসজিদের অংশবিশেষ ভাঙেনি।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews