1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

২ মামলায় মির্জা ফখরুলসহ ১২৫ জনকে অব্যাহতি

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ গননা করুন

একতা ডেস্কঃ যানবাহনে আগুন দিয়ে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানার পৃথক দুই নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ১৮ ডিসেম্বর, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় একই বছরের ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে রমনা থানার এসআই আউয়াল ও একই থানার এসআই কামাল উদ্দিন মুন্সি পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলা দুইটি তদন্ত শেষে চলতি বছরের ২১ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এসআই আউয়ালের করা মামলায় মির্জা ফখরুলসহ ৬০ জন ও এসআই কামাল উদ্দিন মুলির মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews