1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

১৬ বছরের ক্ষমতার অপব্যবহারে দুপুরের খাওয়ার সময় পায়নি শেখ হাসিনা

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ গননা করুন

একতা ডেস্ক: ১৬ বছর ক্ষমতায় থাকার পরেও দুপুরের খাওয়ার সময় পায়নি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছে। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, মানুষের সঙ্গে মিশবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঠিক এভাবেই বুঝিয়ে কথাটি বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামে বাবা-মা ও দাদির কবর জিয়ারত শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

এছাড়া তারেক রহমান যে কোনো সময় দেশে আসবেন বলেও তিনি জানান। সেদিন লক্ষ কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না। আওয়ামীলীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সঙ্গে জড়িত তারা রাজনীতি করতে পারবে না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews