1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু ঘটেছে ভারতে

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে ভারতের প্রয়াগরাজে। আহত হয়েছেন আরও অনেকে। নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদেরকে স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার এক চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন।’ দুর্ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকারী দলগুলোকে।

বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, নদীগুলোর মিলনস্থলের কাছাকাছি এলাকায় হুড়োহুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন, সেই সংখ্যা নিশ্চিতভাবে জানা না গেলেও এখনও সেখানে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে মাত্র পাঁচ মিনিটে ঘটনাস্থল থেকে ১০টি অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। ঘণ্টা তিন-চারেক আগের পরিস্থিতিও ছিল অনেকটা এমনই। এদিন ভোর ৫টার দিকে মাত্র ১৫ মিনিটের মাঝে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে। আজ বুধবার কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন। যেখানে লাখ লাখ মানুষ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলে পাপ মোচনের জন্য স্নানে যায়। স্থানীয় সরকারি কর্মকর্তা অঙ্কশা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।

ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেও ছিল কুম্ভ মেলায়। ২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান। ১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews