1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মেট্রোরেল চাকরি বিধির দাবিতে ধর্মঘটের হুমকি

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখার হুমকি দিয়েছেন তারা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে মেট্রোরেল পরিচালনা বন্ধ থাকবে এবং এর দায়ভার সম্পূর্ণ ডিএমটিসিএল কর্তৃপক্ষকে নিতে হবে। ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ ব্যানারে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ১২ সেপ্টেম্বর চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশনা দেন।

এরপর ৬০তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে, ৬০ দিনের মধ্যে এই বিধিমালা চূড়ান্ত করে সড়ক বিভাগে পাঠানো হবে। পাঁচ মাস পার হলেও রহস্যজনক কারণে এখনো বিধিমালা প্রণয়ন হয়নি বলে অভিযোগ করেছেন কর্মীরা। তারা জানান, চাকরি বিধিমালা না থাকায় ইতোমধ্যে ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী পদত্যাগ করেছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংকটের মুখে পড়তে পারে। বিধিমালা বাস্তবায়নের দাবিতে ১৩ ফেব্রুয়ারি কর্মীরা জোর দাবি জানানোর পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিস্তারিত আলোচনা করেছে। সংশোধিত খসড়া দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews