1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা নাগরদোলায় তুলে

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০১ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে নাগরদোলায় তুলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী নোয়াখালীর বেগমগঞ্জে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সাকিব হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ১৪ এপ্রিল, সোমবার রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। নিহত লাকী বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে।

জানা গেছে, এক বছর আগে পারিবারিকভাবে সাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১৫ দিন আগে সে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রবিবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোনে ভেঙে ফেলে এবং নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে।

নিহতের মা শেফালী বেগম বলেন, নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারী আমাকে বলেছে, নাগরদোলায় থাকা অবস্থায় একপর্যায়ে সাকিব লাকীর গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সাকিব। সেখানে চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সাকিব হোসেনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews