1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ পাঠাবে বাংলাদেশ

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ গননা করুন

একতা প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২১ সেপ্টেম্বর শনিবার মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, বিল্ডিং নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখিত সময়সীমার পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়া যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।

সম্প্রতি বাংলাদেশে ইলিশ পাওয়া যাবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইলিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। অবশেষে তাদের দাবি পূরণের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews