1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্ত্রী বলেন, “কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

এ সময় শালিখার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।” এ জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বিএনপি সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্য সচিব মনিরুজ্জান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews