1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯:৩০ ঘটিকায় মহালছড়ির শ্রীশ্রী কালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বাবুপাড়া আর্মি পোস্ট ও মহালছড়ি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে শ্রীশ্রী কালী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন মহালছড়ি জোনের কর্মকর্তা। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews