1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলা বিএনপির একাংশের আয়োজনে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ সভাস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান মিল্টন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম নয়ন বলেন, এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি জনাব তারেক রহমানের পরিশ্রমের বিএনপি, এই বিএনপিকে শালিখার মানুষ ধ্বংস হতে দেবে না।

রবিউল ইসলাম নয়ন বলেন, কোন বৈষম্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আল মোর্তজা মোল্লা, মনিরুজ্জামান মনা সর্দার, মাহমুদুন্নবী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তুহিন মুন্সি, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদল সভাপতি সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাস প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews