1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইউএসএস কার্ল ভিনসন ইরানের ওপর চাপ বাড়াতে এবার অভিযানে পৌঁছেছে

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন, আলোচনা সফল না হলে, হতে পারে ভয়াবহ হামলা। তবে সরাসরি আলোচনায় যেতে নারাজ ইরান। ট্রাম্পের চাওয়া, ইরান যেন পরমাণু কার্যক্রম থেকে পুরোপুরি সরে যায়। কিন্তু তেহরান আবার এই চুক্তিতে রাজি নয়। কৌশলগত কারণেই ইরান পরমাণু কার্যক্রম চালিয়ে যেতে চায়। এসব জটিলতার মাঝেই সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। নতুন রণতরী পৌঁছেছে পশ্চিম এশিয়ায়। উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন পৌঁছানোর খবর দিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্ডকম। সেন্ডকম দাবি করেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এই রণতরী পাঠানো হয়েছে।

গত বছর থেকে সেই অঞ্চলে রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মোতায়েন রয়েছে। তবে বৃহস্পতিবার ট্রাম্পের ঘোষণা এ ব্যাপারে সংশয়ের সৃষ্টি করেছে। তিনি ঘোষণা করেছেন, ইরানের সাথে পরমাণু চুক্তি ব্যর্থ হলে সামরিক হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, পরমাণু চুক্তি নিয়ে ইরানের ওপর চাপ বাড়াতেই ট্রাম্পের এই কৌশল। গত ১৫ মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে মার্কিন প্রশাসন। তবে তাদের দমাতে এফএম-৩৫ স্টেল যুদ্ধবিমান ও ইউএসএস কার্ল ভিনসনকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিয়ে আসার প্রয়োজন ছিল কি না তা নিয়ে সন্দিহান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

এ পরিস্থিতিতে পশ্চিম এশিয়াতে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলে পরমাণু বৈঠক সফল না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews