1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান দেশটির শত্রু বললেন নেতানিয়াহুকে

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২২৯ গননা করুন

একতা ডেস্কঃ নির্লজ্জ দখলদার ইসরায়েল বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে তারা। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘ইসরায়েলের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ। ১৪ এপ্রিল, সোমবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চ্যানেল ১২-কে সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এই শত্রুকে দমন করা উচিত অথবা বন্দি করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।

ড্যান হালুৎজের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। গাজায় বন্দি জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার প্রদান ও সেখানে যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলের সরকারকে চিঠি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাকসহ ১ হাজার ৫২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ও সদস্য। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল।

গত মার্চে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের হামলা শুরু করে দখলদাররা। এতে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews