একতা ডেস্কঃ দুই বাস ও একটি সড়ক নিরাপত্তা টহল গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়েতে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে আধাঘণ্টা সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয় সুরভি পরিবহনের আরেকটি বাস।
গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply