একতা ডেস্কঃ রাজধানী শহরের হাতিরঝিল থানার ফুলন পুড়াবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ১ ফেব্রুয়ারি, শনিবার রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
জিলানীর ছেলে সাইফুল জানান, আমার বাবা ফুলন পুড়াবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তদের গুলিতে আমার বাবা বিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। কে বা কারা গুলি করেছে সেটি বলতে পারছি না। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর গুলিবিদ্ধ শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকায়।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন তারা।

Leave a Reply