1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল ট্রেন চলাচল শুরু হবে ২৪ ডিসেম্বর

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ আগামী ২৪ ডিসেম্বর নতুন দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে চলাচল শুরু হতে যাচ্ছে। এতে পদ্মা সেতু হয়ে এ রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হবে।

ডিসেম্বর, বুধবার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৮২৫/৮২৬নং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও ৮২৭/৮২৮নং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।

খুলনা থেকে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। বেনাপোল থেকে ৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

ট্রেন দুইটির সাপ্তাহিক বন্ধের দিন ১৬ ডিসেম্বর, সোমবার এবং আসন সংখ্যা ৭৬৮ টি। আগামী ২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনসমূহের কাউন্টার, অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews