ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বিপুল উৎসব আর আমেজে বাংলা নববর্ষকে সামনে রেখে বছর ঘুরে আবারও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, উৎসবের শুভ সূচনা হয়। গতকাল ১২ই এপ্রিল, শনিবার ভোর হইতে খাগড়াছড়ি জেলা মহালছড়িতে চেঙ্গীনদী, মনাটেক গ্রামে যাদুগানালা পুকুরে যার যার এলাকায় গ্রামের ছোট ছোট নদী বা পুকুরে ফুল বিঝু বা ফুল ভাসানোর মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপি উৎসব উৎযাপিত করা হয়।

চাকমা সম্প্রদায়ের নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের নাম বিঝু। ৩ দিন ব্যাপী উৎসবের মধ্য দিয়ে পালিত হয় উৎসবটি। দুই দিন আগে থেকে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব। এটি একদিকে যেমন পুরাতন বছরের শেষ চৈত্র মাসকে বিদায়ের পালা, তেমনি নতুন বছরের প্রথম বৈশাখ মাসকে বরণের প্রস্তুতি। প্রথমদিনে ফুল বিঝু, দ্বিতীয় দিনে মুর বিঝু এবং তৃতীয় দিনটি নতুন বছর বা গোজ্যেপুজ্যে দিন।

Leave a Reply