1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় শিক্ষার্থী ধরা পড়লেন

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ গননা করুন

একতা ডেস্কঃ সবার নজর এড়িয়ে প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা পড়লেন। ঘটনাটি ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রলিব্যাগে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা অনেকেই জানেন। তবে জীবস্ত প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরার ঘটনা হয়ত আগে শোনা যায়নি। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিল ওই শিক্ষার্থী। কিন্তু বয়েস হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। তাই বাড়ি থেকে আনা বড় কালো ট্রলিব্যাগেই ভরে প্রেমিকাকে নিয়ে ঢুকছিল হোস্টেলে, তবে শেষ পর্যন্ত ওই শিক্ষার্থী ধরে পড়ে যান। এ ঘটনা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন।

মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে তরুণ সমাজের অবক্ষয় বলে সমালোচনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews