1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বকেয়া টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মাত্র ৮৪০ টাকা বকেয়া চাওয়ায় মোহাম্মদ আলী (৫৮) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে। ১৫ এপ্রিল, মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

প্রতিবেশীরা বলেন, দোকানের বকেয়া টাকা চাইতে গেলে আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও মা মিলে মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসাদুল, তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের ছেলে মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে। এখন হত্যাকারীরা মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। আমরা এ হত্যার বিচার চাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews