1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশের মার্চ ফর গাজা বিশ্ব গণমাধ্যমে

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে শনিবার মার্চ ফর গাজা নামে র‍্যালি ও বিক্ষোভ সমাবেশের খবর। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আমেরিকান সংবাদ সংস্থা এপি প্রতিবেদনে শিরোনাম করা হয়, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‍্যালি।

হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল শতশত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ এর মতো স্লোগান দিয়েছেন। এপির বরাত দিয়ে এই সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে ‘জুতাপেটা’ করেছেন বাংলাদেশের মানুষ।

ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ। তারা শিরোনামে করেছে, ১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন। আরব নিউজ জানায়, শনিবার ঢাকায় ১০ লাখের বেশি মানুষ জড়ো হন। যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ এটি। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য বয়কট করবেন। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিনি, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করুন’ এমন স্লোগান দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। তারা প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বার্তাসংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews