1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত চোলামনি বৌদ্ধ বিহার ও জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন। এ সময় বিহারের উন্নয়নে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর২০২৬) সকাল ১০টায় মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ চোলামনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের সার্বিক উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। পাশাপাশি স্থানীয় পাহাড়িদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

পরে জোন কমান্ডার জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews