1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী ‘মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়িতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তাহমিদ সামিন সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জোন উপঅধিনায়ক মেজর মোঃ আব্দুল মালেক। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ২২ জন যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে মেকানিক্যাল কাজের বিভিন্ন খুঁটিনাটি, দৈনন্দিন প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত এবং আধুনিক কারিগরি বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকার বেকার ও সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি দক্ষতায় দক্ষ জনশক্তিতে পরিণত করা, তাদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং যুবসমাজকে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

মহালছড়ি জোনের এ ধরনের সময়োপযোগী ও গঠনমূলক উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি পেলে তারা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews