1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাদ্য উৎপাদন, কৃষির গুরুত্ব ও কৃষি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বজ্রপাত থেকে নিরাপদ থাকতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহালছড়িতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তৃপ্তিকর চাকমাসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কৃষির গুরুত্ব, কৃষি বিষয়ে পড়াশোনা ও ভবিষ্যতে কৃষিকে পেশা হিসেবে গ্রহণের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে দেশে বজ্রপাতজনিত প্রাণহানি বৃদ্ধি পাওয়ার কারণ, বজ্রপাতের সময় করণীয় ও সতর্কতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় বেশি বেশি তালগাছসহ দেশীয় বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান শিক্ষার্থীদের বিভিন্ন কৃষিবিষয়ক প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ‘কৃষিকথা’ বই উপহার দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কৃষি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দেশের কৃষি ও পরিবেশ সুরক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews