1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সব-সময় প্রান্তিক পর্যায়ে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৭ দশমিক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজকের এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, বন্যা ও পাহাড়ি ঢলের পর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews